মাঠে অভিনেতা জাহিদ হাসান


প্রকাশিত: ১০:৪৪ এএম, ১৯ এপ্রিল ২০১৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় দিনের একদিনের ম্যাচ দেখতে মাঠে আছেন অভিনেতা জাহিদ হাসান। তিনি দর্শক গ্যালারি বলে খেলা দেখছেন। ফিল্ডিং এ দুর্দান্ত খেলে যাওয়া টাইগারদের খেলা দেখে তাকে দর্শকদের সঙ্গে উল্লাস করতে দেখা গেছে।

আজকের ম্যাচে টসে হেরে বাংলাদেশের টাইগাররা ফিল্ডিং করছে। ফিল্ডিং দিয়েই পাকিস্তানকে দুর্দান্ত চাপের মধ্যে ফেলেছে টাইগাররা।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ভিশন।

এসএ/এমআর/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।