আবার হার লিজেন্ডস অব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার লিগে এ পর্বে আবার হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ বুধবার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অগ্রণী ব্যাংকের কাছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭৭ রানে পরাজিত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ।
ওপেনার মাহফুজুল ইসলাম রবিনের অনবদ্য শতকের (১৩৮ বলে ১২৭) ওপর ভর করে ২৯৩ রানের বড়সড় স্কোর গড়ে অগ্রণী ব্যাংক। বৃষ্টির কারণে ৩৪.১ ওভারে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২২৩ রানের টার্গেট দেয়া হয়। ওই বেঁধে দেয়া সময়ের মধ্যে রূপগঞ্জ ১৪৫ রানেই (৬ উইকেটে) আটকে থাকে।
আজ বুধবার আরও দুই খেলায় জয় পেয়েছে ঢাকা লেপার্ডস ও ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি ৩ নম্বর মাঠে লেপার্ডস ৬ উইকেটে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। আর ক্রিকেটার্স একাডেমি মাঠে সিটি ক্লাবকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
এআরবি/এমএমআর