ক্রিকইনফোর তালিকায় মাশরাফির উদযাপন


প্রকাশিত: ০৮:১৭ এএম, ২১ এপ্রিল ২০১৫

বিশ্বকাপের ১১ তম আসরে বাংলাদেশকে নতুন করে চিনিছে সারা বিশ্ব। সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, শেন ওয়ার্ন, গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তি ক্রিকেটাররা বিশ্বকাপের পর টাইগারদের প্রশংসায় মেতে উঠেন।

তবে এবার আরেকটি স্বীকৃতি পেল বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার পর মাশরাফি-সাকিব-মুশফিকরা যেভাবে উদযাপন করেছিলেন, তা ইএসপিএন ক্রিকইনফোর এপ্রিল মাসের সেরা ছবির তালিকায় স্থান করে নিয়েছে।   

বিশ্বকাপে মাশরাফি-মুশফিক-সাকিবদের প্রত্যেকটি মুহূর্তই ছিল আকর্ষণীয়। মাহমুদুল্লাহ রিয়াদের টানা সেঞ্চুরির উদযাপন, উইকেট শিকারের পর মাশরাফির সঙ্গে বুকে বুক মিলিয়ে তাসকিন আহমেদের অভিনব উদযাপন, ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর উদযাপন, এসব বাংলাদেশের ক্রিকেটভক্তদের স্থায়ী স্মৃতিতে জায়গা করে নিয়েছে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।