বাংলাওয়াশ এড়ানোর চেষ্টা পাকিস্তানের
বাংলাদেশ দল সিরিজ জয় নিশ্চিত করেছে। পাকিস্তান তিন ম্যাচের সিরিজ হেরে গেছে ১৯ এপ্রিল। আজ হারলেই বাংলাওয়াশ। তবে সম্মান বাঁচাতে সর্তক চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান দল।
বৃহস্পতিবার শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে পাকিরা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ দাড়িয়েছে ১১ ওভারে ৬৬ রান। তবে কোনো উইকেট হারাতে হয়নি।
বাংলাওয়াশ থেকে রেহাই পেতে অধিক সর্তকভাবেই ব্যাট চালাচ্ছেন তারা। তবে দেখার বিষয়, শেষ পর্যন্ত রেহাই পান কিনা।
এসএ/একে/আরআইপি