নাসিরে ধাক্কা খেল পাকিরা : ৯১ রানে প্রথম উইকেট


প্রকাশিত: ১০:০৮ এএম, ২২ এপ্রিল ২০১৫

বাংলাদেশ দলের কাছে আগেই সিরিজ হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে থেকে বাংলাওয়াশ এড়াতে সতর্ক শুরু করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ৯১ রান সংগ্রহ করে ভালো করার আভাসই দিচ্ছেলেন তারা। ঠিক সেই মুহূর্তে ১৮তম ওভারের শেষ বলে আঘাত হানেন নাসির হোসেন। তার আঘাতে ফিরে যান প্রথম ম্যাচ খেলতে নামা সামি আসলাম। সামি আসলামের বিদায়ে পর ব্যাটিং এসেছেন মোহাম্মদ হাফিজ।

বৃহস্পতিবার শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দাড়িয়েছে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৯ রান। এখন পাকিস্তান অধিনায়ক আজহার আলী (৫০) এবং মোহাম্মাদ হাফিজ (২) ব্যাট করছেন। বাংলাওয়াশ থেকে রেহাই পেতে অধিক সর্তকভাবেই ব্যাট চালাচ্ছেন তারা। তবে দেখার বিষয়, শেষ পর্যন্ত রেহাই পান কিনা।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।

এসএ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।