এবার সানির আঘাত : পাকিদের দ্বিতীয় উইকেটের পতন


প্রকাশিত: ১০:২৮ এএম, ২২ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

নাসির হোসেনের পর পাকিস্তান শিবিরে এবার আঘাত হেনেছেন আরাফাত সানি। তার আঘাতে ব্যক্তিগত মাত্র চার রান করেই ফিরে গেছেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। ১৫ বল খেলে সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এর আগে বাংলাওয়াশ এড়াতে টসে জিতে সতর্কভাবে ব্যাটিং শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতে ৯১ রান সংগ্রহ করে দলীয় অধিনায়ক আজহার আলী ও সামি অাসলাম মিলে ৯১ রান সংগ্রহ করে ভালো করার আভাসই দিন। ঠিক তখনই ১৮তম ওভারের শেষ বলে আঘাত হানেন নাসির হোসেন। তার আঘাতে ফিরে যান প্রথম ম্যাচ খেলতে নামা সামি আসলাম। নসিরের বল উইকেটরক্ষক মুশফিকুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫০ বলে ৪৫ রান করেন তিনি। সামি আসলামের বিদায়ে পর ব্যাটিংয়ে নামা মোহাম্মদ হাফিজ দ্রুত বিদায় নিতে বাংলাওয়াশ হওয়ার শঙ্কায় পড়লো পাকিস্তান শিবির। তবে বর্তমানে দলকে সামনের দিকে এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী। তিনি ৬০ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছে হারিস সোহেল।

বাংলাদেশ দলের কাছে আগেই সিরিজ হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে থেকে বাংলাওয়াশ এড়াতে সতর্ক শুরু করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ৯১ রান সংগ্রহ করে ভালো করার আভাসই দিচ্ছেলেন তারা। কিন্তু দ্রুত দুই উইকেটের পতনে চাপে পরেছে দলটি।

বৃহস্পতিবার শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দাড়িয়েছে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৭ রান।

উল্লেখ্য, প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রিকেট দলের গর্বিত স্পন্সর হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম ব্র্যান্ড প্রাণ ফ্রুটো।

# নাসিরে ধাক্কা খেল পাকিরা : ৯১ রানে প্রথম উইকেট

এসএ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।