স্বস্তিতে বাংলাদেশ


প্রকাশিত: ১১:২৮ এএম, ২২ এপ্রিল ২০১৫

পাকিস্তান শিবিরে হঠাৎ যেন ঝড় বয়ে গেলো। নাসির হোসেন, আরাফাত সানি, সাকিব আল হাসান, টাইগার অধিনায়ক মাশরাফি ও রুবেল হোসেনের বলে এলোমেলো হয়ে গেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা।

সাকিবের বলে পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান আজাহার আলীর আউট হওয়ার পরেই যেন এ ঝড় নেমে আসে পাকিস্তান ক্রিকেট দলে। আজাহার আলী ১১২ বল খেলে ১০১ রান করে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপরের ওভারে টাইগার অধিনায়ক মাশরাফি ফেরান হারিস সোহেলকে এবং এর পরেই ওভারেই সাকিবের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন মোহাম্মদ রেজওয়ান। পাকিস্তান শিবিরে হঠাৎ এই ঝড় বয়ে যাওয়ার অনেকটাই স্বস্তি বিরাজ করছে বাংলাদেশ শিবিরে।

এর আগে বাংলাওয়াশ এড়াতে টসে জিতে সতর্কভাবে ব্যাটিং শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতে অধিনায়ক আজহার আলী ও সামি অাসলাম ভালো করার আভাসই দিন। ঠিক তখনই ১৮তম ওভারের শেষ বলে আঘাত হানেন নাসির হোসেন। তার আঘাতে ফিরে যান প্রথম ম্যাচ খেলতে নামা সামি আসলাম। নসিরের বল উইকেটরক্ষক মুশফিকুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫০ বলে ৪৫ রান করেন তিনি। সামি আসলামের বিদায়ে পর ব্যাটিংয়ে নামা মোহাম্মদ হাফিজ দ্রুত বিদায় নিতে বাংলাওয়াশ হওয়ার শঙ্কায় পড়লো পাকিস্তান শিবির।

বাংলাদেশ দলের কাছে আগেই সিরিজ হেরেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে থেকে বাংলাওয়াশ এড়াতে সতর্ক শুরু করেছিল পাকিস্তান। ওপেনিং জুটিতে ৯১ রান সংগ্রহ করে ভালো করার আভাসই দিচ্ছেলেন তারা। কিন্তু দ্রুত দুই উইকেটের পতনে চাপে পরেছে দলটি।

বৃহস্পতিবার শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ দাড়িয়েছে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৭ রান।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।