পাকিস্তানের উন্নতি শূন্য


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২২ এপ্রিল ২০১৫

তিন ম্যাচ সিরিজে ২৫০ রানেই ঘুরপাক খেতে হলো পাকিস্তান ক্রিকেট দলকে। কোন ভাবেই ২৫০ পার হতে পারেনি দলটি। প্রথম ম্যাচে ২৫০ করে দলটি। বাংলাদেশের ৩২৯ রান তাড়া করতে গিয়ে ২৫০ রানে সবকটি উইকেট হারাতে হয় তাদের।

দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি আরও শোচনীয়। টসে জিতে বাংলাদেশকে টার্গেট দেয় ২৩৯। ৩২৯ করা টাইগাররা অনায়েসেই তুলে আনে জয়।

সবশেষ বুধবারের সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তান সংগ্রহ করে ২৫০ রান। আগের ম্যাচের সঙ্গে তুলনা করে রান বেড়েছে মাত্র ১১ রান।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।