ওয়ানডেতে অভিষেক হলো সামি আসলামের


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২২ এপ্রিল ২০১৫

পাকিস্তানের জার্সি গায়ে ২০২ নম্বর ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অভিষেক হলো সামি আসলামের। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলার সুযোগ পান উদীয়মান এই ব্যাটসম্যান। পাকিস্তানের স্কোয়াডে থাকলেও প্রথম দুটি ওয়ানডে খেলার সুযোগ পাননি তিনি।

ঘরোয়া আসরে ভালো পারফরমেন্স দেখিয়েই জাতীয় দলে সুযোগ পেলেন আসলাম। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২১টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৫ ইনিংসে ১৩১৮ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। এরমধ্যে ৫টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিরও ছিলো।

উল্লেখ্য, পাকিস্তান অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় ছিলেন আসলাম। ২০১৪ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়কত্বও করেন ১৯ বছর বয়সী আসলাম।

এএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।