শুধুই বাংলাদেশ, অভিবাদন টাইগারদের
বাংলাদেশের টাইগাররা কি দূর্দান্ত ক্রিকেট উপহার দিলো। এ যেন নতুন বাংলাদেশ। সাবলীল ক্রিকেটে বড় নজির। পাকিস্তানকে বাংলাওয়াশ। তিন ম্যাচ সিরিজের প্রতিটিই যেন সহজ জয়!
বুধবার শেষ ম্যাচে বাংলাওয়াশ উদযাপনে ক্রিকেটপ্রেমীরা। জয়েরর সঙ্গে সঙ্গে ক্রিকেটপ্রেমীরা শ্লোগান আর জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে পড়ে। তারা শুধু বাংলাদেশ বাংলাদেশ বলে শ্লোগানে মুখর করে তোলে স্টেডিয়াম এলাকা। রাস্তায় নেমে মিছিল আর নেচে খেয়ে টাইগারদের অভিবাদন।
বাংলাদেশে এ সিরিজ জয়ে ও পাকিস্তানকে বাংলাওয়াশ করার গৌরব অর্জন করায় জাগো নিউজের পক্ষ থেকেও প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিবাদন। সাবাস বাংলাদেশ... সাবাস টাইগাররা।
এসএ/আরএস