পয়েন্ট ও রেটিংয়ে এগিয়ে গেলো বাংলাদেশ


প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২২ এপ্রিল ২০১৫

পাকিস্তানকে বাংলাওয়াশ করার ফলে পয়েন্ট ও রেটিংয়ে এগিয়ে গেলো বাংলাদেশ। তবে রাঙ্কিংয়ে অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না টাইগারদের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেলো বাংলাদেশ। যার ফলে বাংলাদেশের রেটিং ৭৯ থেকে বেড়ে দাড়ালো ৮১। আর এ সিরিজে ৩-০ তে পরাজিত হয়ে পাকিস্তানের রাঙ্কিং একধাপ পরে হলো আট।

টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয়ের সঙ্গে পাকিদের বাংলাওয়াশ করেছে মাশরাফিরা। আগে যেখানে বাংলাদেশের পয়েন্ট ছিলো ৩০৩৪, তিন ম্যাচের সিরিজ জয়ে পয়েন্ট হচ্ছে ৩৩২১।

ওয়েস্ট ইন্ডিজ একধাপ এগিয়ে উঠে যাবে সাতে। আর পাকিস্তানের চেয়ে ১১ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে বাংলাদেশ থাকবে রাঙ্কিংয়ের নবম স্থানে।

এসএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।