ম্যাচ সেরা সৌম্য, সিরিজ সেরা তামিম


প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২২ এপ্রিল ২০১৫

পাকিস্তানের বিপক্ষে বুধবারের ৩য় এবং শেষ ম্যাচে অপরাজিত ১২৭ করে সৌম্য সরকার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। পুরস্কার গ্রহণের পর বাংলায় সৌম্য তার দলের বয়োজ্যেষ্ঠদের ধন্যবাদ জানাতে ভোলেননি।



অন্যদিকে তিন ম্যাচ সিরিজে মোট ৩১২ রান করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তামিম ইকবাল। পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, তার দল এখন নুতন চ্যালেঞ্জ নেবার জন্য প্রস্তুত। বড় দলগুলোর বিপক্ষে খেলার মতো আত্মবিশ্বাস দলের জন্মেছে বলে মনে করেন তামিম।



এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।