তরুণ প্রাণে বাংলাওয়াশের উচ্ছ্বাস


প্রকাশিত: ০৫:০০ পিএম, ২২ এপ্রিল ২০১৫

ঘড়ির কাঁটায় তখন ৯ টা ৪৭ মিনিট। মুশফিকের ব্যাট থেকে এলো জয় সূচক বাউন্ডারিটি। ফলাফল নিউজিল্যান্ডের পর টেস্ট স্ট্যাটাস পাওয়া কোন বড় দলকে বাংলাওয়াশের স্বাদ নিতে হল। আর পাকিস্তানিদের বাংলাওয়াশের স্বাদ দিতে পেরে পুরো বাংলাদেশ হাসলো অহংকারের উচ্ছ্বাসে।

এমন একটি পরিবেশে হৈ-হুল্লোড় আর চেঁচামেচিতে মেতে উঠলো দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টাইগারদের এমন অবিস্মরণীয় জয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মিছিল নিয়ে ছাত্র- শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে হাজির হয় প্রায় দু`শতাধিক শিক্ষার্থী। সবার মুখে- জিতেছে রে জিতেছে বাংলাদেশ জিতেছে- স্লোগান।

সার্জেন্ট জহুরুল হক হলের ৪র্থ বর্ষের ছাত্র মোমীনুল ইসলাম মিন্টু বলেন,  ‘৭১এর পর আমরা তাদের আবার বুঝিয়ে দিয়েছি যে বাঙালী বীরের জাতি। তারা হারতে জানেনা।

বাংলাওয়াশের উচ্ছ্বাস শুরু হয়েছিল দুপুর আড়াইটা থেকেই। প্রতিটি হলের টিভি রুমগুলো ছিল কানায় কানায় পূর্ণ।  সকলেরই আশা ছিল মাশরাফিরা পাকিস্তানিদের বাংলাওয়াশের স্বাদ দিতে পারবে। আর তাই করে দেখালেন সৌম্য – মুশফিকরা।

এম এইচ/এসআরজে

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।