নতুন দু`জনকে নিয়ে বাংলাদেশের টি২০ স্কোয়াড ঘোষণা
নতুন ডানহাতি ওপেনার লিটন কুমার দাশ
সফরকারী পাকিস্তানের বিপক্ষে আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টি২০ ম্যাচটি খেলবে বাংলাদেশ। ম্যাচটির জন্য বুধবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও ডানহাতি ওপেনার লিটন কুমার দাশ প্রথমবারের মতো বাংলাদেশ টি২০ স্কোয়াডে জায়গা করে নিলেন। তবে ওয়ানডে সিরিজ খেলা বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক সৌরভ ও ডানহাতি পেসার রুবেল হোসেনের জায়গা হয়নি সংক্ষিপ্ত ফরম্যাটের এ দলে।
বাংলাদেশের টি২০ স্কোয়াড
তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।
এসআরজে