পেসার রুবেলের সঙ্গে ডিনারের সুযোগ


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

বাংলাদেশ ক্রিকেটে মুখ না হলেও সম্প্রতি শেষ হয়ে যাওয়া বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ে নতুন করে চিনিয়ে দেন নিজেকে। সেই থেকে টাইগার ভক্ত থেকে শুরু করে প্রায় সকলেন কাছে জনপ্রিয় নাম রুবেল হোসেন। আর এবার গ্রাহকদের জন্য পেসার রুবেল হোসেনের সঙ্গে আড্ডার করে সুযোগ এনে দিচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

সম্প্রতি রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবির ‘মিট অ্যান্ড গ্রিট উইথ রুবেল’ একটি এমএসএস ভিত্তিক কুইজ ক্যাম্পেইন। কুইজে অংশ নিতে START RUBEL লিখে ২৮৭৭৭ নাম্বারে পাঠাতে হবে। এরপর নিবন্ধিত গ্রাহকরা একটি নিশ্চিতকরণ বার্তা, রুবেল সম্পর্কিত আপডেট ও তাকে নিয়ে একটি প্রশ্ন পাবেন।

‘এ’ অথবা ‘বি’ যে কোনো একটি উত্তর লিখে ২৮৭৭৭ নাম্বারে পাঠাতে হবে। প্রশ্নের উত্তর সঠিক হলে পর্যায়ক্রমে আরও একটি করে প্রশ্ন আসবে।

ক্যাম্পেইনটিতে অংশ নেওয়ার জন্য ২ পয়েন্ট এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট করে পাবেন গ্রাহকরা।

প্রতিযোগীরা একদিনে ২০০ পয়েন্ট অর্জন করতে পারলে জাতীয় ক্রিকেট টিমের একটি নমুনা জার্সি উপহার পাবেন। বিনামূল্যে নিজের পয়েন্ট জানার জন্য SCORE লিখে ২৮৭৭৭ নাম্বারে পাঠাতে হবে।

ক্যাম্পেইন চলাকালে যেসব প্রতিযোগী ২ হাজার ৫০০ বা তার বেশি পয়েন্ট অর্জন করতে পারবেন তারাই পেসার রুবেলের সঙ্গে আড্ডা দেওয়া, ছবি তোলা ও অটোগ্রাফ নেওয়া এবং তার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিটি কুইজ প্রশ্নের জন্য ২ টাকা ৩০ পয়সা খরচ হবে। নতুন ভ্যালু অ্যাডেড সার্ভিসের আওতায় ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ১১ মে পর্যন্ত চলবে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।