কাতার বিশ্বকাপ ফুটবলের পঞ্চম স্টেডিয়ামের নকশা প্রকাশ


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

২০২২ সালে অনুষ্ঠিতব্য কাতার বিশ্বকাপ ফুটবলের পঞ্চম স্টেডিয়ামের নকশা প্রকাশ করেছে আয়োজক সংস্থা। স্টেডিয়ামের নাম আই রেওয়ান স্টেডিয়াম ৷ এই স্টেডিয়ামে ৪০ হাজার লোক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। বিশ্বকাপ শুরুর তিন বছর আগেই এই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

কাতার বিশ্বকাপের হেড হাসান জানিয়েছেন, ‘রে ওয়ান স্টেডিয়াম বিশ্বকাপ অায়োজনের একটি পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। বিশ্বকাপের আগেই এই স্টেডিয়াম তৈরি হয়ে যাবে। একটি ঝকঝকে আধুনিক স্টেডিয়াম তৈরি করতে চলেছি আমরা।’

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।