টানা তিনবার শিরোপা জয় বায়ার্নের
চলতি মৌসুমের ৪ ম্যাচ হাতে রেখেই জার্মান বুন্দেসলিগা জয় করলো বায়ার্ন মিউনিখ। শনিবার হার্থা বার্লিংকে হারিয়ে শিরোপার দ্বারপ্রান্তে চলে আসে পেপ গার্দিওলার বায়ার্ন মিউনিখ। একদিন পর টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গ বরুশিয়া মনচেনলাদবাদের কাছে হেরে যাওয়ায় বাভারিয়ানদের শিরোপা জয় নিশ্চিত হলো।
এ নিয়ে টানা তিন মৌসুম বুন্দেসলিগা শিরোপা জয় করলো বায়ার্ন মিউনিখ। এর দুই মৌসুম আগে ছয় ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে রেকর্ড গড়েছিল ব্যাভারিয়ান। তবে গত মৌসুমে রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জয় করা বায়ার্ন সেই তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।
চলতি মৌসুম শুরু হওয়ার পঞ্চম সপ্তাহে লিগ টেবিলে শীর্ষে উঠার পর আর শীর্ষস্থান হাতছাড়া হয়নি বায়ার্ন মিউনিখের। গতবার রেকর্ড ৯০ পয়েন্ট নিয়ে মৌসুস শেষ করে বায়ার্ন। এবারের বাকি ৪ ম্যাচে জিততে পারলে গত মৌসুমের চেযে ২ পয়েন্ট কম নিয়ে মৌসুম শেষ করতে পারবে পেপ গার্দিওলার দল।
পিআর