বৃষ্টিতে পরিত্যক্ত কলকাতা-রাজস্থান ম্যাচ


প্রকাশিত: ০৩:৩২ এএম, ২৭ এপ্রিল ২০১৫

প্রবল বৃষ্টির কারণে কলকাতার ইডেন গার্ডেনে টসই করা সম্ভব হয়নি। ফলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন ম্যাচ অফিসিয়ালরা।

রোববার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইডেন গার্ডেনে মুখোমুখি হওয়ার কথা ছিল কলকাতা ও রাজস্থানের। তবে খেলা শুরু হওয়ার আগ থেকেই প্রবল বৃষ্টি শুরু হলে ম্যাচ নিয়ে সংশয় দেখা দেয়। দু’একবার বৃষ্টি থামলেও মাঠ শুকানোর আগেই ফের বৃষ্টি হানা দেয়।

দুই অনফিল্ড আম্পায়ার তিন তিনবার মাঠ পর্যবেক্ষণে যান। বাংলাদেশ সময় রাত আটটায় ৫ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকলেও মাঠ খেলার অনুপোযুগী হওয়ার আম্পায়াররা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন।

এদিকে বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়া আদতে লাভ হলো রাজস্থানের। ম্যাচ থেকে এক পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল তারা। ৮ ম্যাচ থেকে ৫ জয় ও ১ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়েলস। ২ ম্যাচ কম খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এরপর কলকাতার অবস্থান।

২৮ এপ্রিল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিক চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। একদিন পর স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে খেলবে রাজস্থান রয়েলস।

পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।