যুবরাজের প্রতি রানের দাম সাড়ে ৬ লাখ!
আইপিএল-এর অষ্টম আসরের সবচেয়ে দামি খেলোয়াড় যুবরাজ সিং। দিল্লি ডেয়ারডেভিলস তাকে দলে নিতে খরচ করতে করেছে ১৬ কোটি টাকা।
আইপিএল-এর নিলামে যুবরাজের দাম বেশি হওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। আর এই বিতর্কের কারণ এখনও পর্যন্ত সেভাবে রানের মধ্যে ফিরতে না পারা। এ বারের আসরে ৭ ম্যাচে যুবরাজ করেছেন মাত্র ১২৪ রান। ফলে সাতটি ম্যাচে হিসাবে ১২৪ রান ধরে হিসাব করলে দেখা যাবে প্রতি রানের জন্য দিল্লি ডেয়ারডেভিলসকে যুবরাজের পিছনে ৬.৪৫ লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে।
সমালোচনার মাঝেই কয়েকদিন আগে অভিমানী যুবরাজ বলেছিলেন, তাঁকে এত দাম দিয়ে কিনতে তিনি কাউকে বলেননি। তার এই অভিমানকে খেলার মধ্যে তুলে এনে এখন পর্যন্ত দিল্লিকে ভালো জায়গায় নিয়ে যেতে পারেননি তিনি। দলের তারকা ব্যাটসম্যানদের মধ্যে যুবরাজই সবচেয়ে পিছিয়ে রয়েছেন।
এমআর/আরআইপি