বর্ষসেরার খেতাব জিতলেন হ্যাজার্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছেন হ্যাজার্ড। এরই স্বীকৃতি স্বরূপ ইংলিশ ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চেলসির আক্রমণাত্মক এই মিডফিল্ডার। রোববার লন্ডনের একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দ্বারপ্রান্তে হ্যাজার্ডের দল চেলসি। এই মৌসুমে ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপাও ঘরে তুলেছে চেলসি। দলের এই সাফল্যে দারুণ ভুমিকা রেখেছেন হ্যাজার্ড। মৌসুমে চেলসির হয়ে পুরো মাঝ মাঠ দাপিয়ে বেড়ানোর পরও ৪৮ ম্যাচে ১৮টি গুরুত্বপূর্ণ গোল করেছেন এই মিডফিল্ডার। সঙ্গে অন্যকে দিয়ে গোল করিয়ে নেওয়ার দুর্দান্ত ধারাবাহিকতা তো ছিলই।
এর ফলেই ক্লাব সতীর্থ দিয়েগো কস্তা,আর্সেনালের আলেক্সিস সানচেজদের মতো তারকাদের পেছনে ফেলে এই পুরস্কার নিজের করে নিয়েছেন হ্যাজার্ড।
এমআর/আরআইপি