সেঞ্চুরি করলেন মেসি-নেইমার-সুয়ারেজ!
২০০৮-২০০৯ মৌসুমে ৯৯ টি গোল করে রেকর্ড গড়েছিলেন বার্সেলোনার তিন স্ট্রাইকার মেসি, এটো ও অরি। বার্সার স্ট্রাইক ফোর্সের সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি, সুয়ারেজ ও নেইমার।
চলতি মৌসুমে গোলের সেঞ্চুরি করে ফেললেন বার্সেলোনার এমএসএন। মেসি,সুয়ারেজ ও নেইমারের ত্রিমুখী আক্রমণের সামনে চলতি মৌসুমে ভেঙে পড়েছে বহু দল। মঙ্গলবার রাতে বাদ গেল না গেটাফেও।
অর্ধ ডজন গোলে প্রতিপক্ষকে হারিয়ে লা লিগার খেতাবী দৌড়ে রিয়াল মাদ্রিদের থেকে আপাতত ৫ পয়েন্টে এগিয়ে গেল ক্যাটালিয়ান্সরা। ম্যাচের ২৮ মিনিটের মধ্যে গোল করে ফেলেন মেসি, সুয়ারেজ ও নেইমার। বার্সার ৪ নম্বর গোলটি করেন অভিজ্ঞ মিডফিল্ডার জাভি। দ্বিতীয়ার্ধে ফের গোল করেন সুয়ারেজ ও মেসি।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার তিন তারকার গোলের সংখ্যা দাঁড়াল ১০৩।
এসআরজে