এতিমদের সঙ্গে ক্রিকেটার নাসির (ভিডিও)


প্রকাশিত: ০৩:১৩ এএম, ৩০ এপ্রিল ২০১৫

২৯ এপ্রিল বিশ্ব ইচ্ছেপূরণ দিবসে মিরপুরের সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের ইচ্ছেপূরণের জন্য বাংলাদেশ ক্রিকেট সার্পোটার অ্যাসোসিয়েশন অন্যরকম এক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্যাশিং ক্রিকেটার নাসির হোসেন অনুষ্ঠানে যোগদান করেন এবং এতিম শিশুদের সঙ্গে একান্তে কিছু সময় কাটান। এসময় তিনি তাদের বিভিন্ন ইচ্ছের কথা শোনেন এবং তা পূরণ করার চেষ্টা করেন।

নাসির হোসেন শিশুদেরকে গান গেয়ে শোনান এবং শিশুরাও তাকে গান গেয়ে শোনায়। পাকিস্তানকে বাংলাওয়াশ করায় এতিম শিশুরা নাসির হোসেনকে ধন্যবাদ দেয়। তারা নাসির হোসেনের কাছ থেকে অটোগ্রাফও সংগ্রহ করে।

প্রসঙ্গত, মিরপুরের এই সরকারি শিশু পরিবারে ৯৬ জনের মত এতিম শিশু রয়েছে। যাদের কোন বাবা মার কোন পরিচয় নেই।


এআরএস/আরআইপি




পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।