আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ সুনীল নারাইন
আইপিএল-এর পর আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হয়েছে সুনিল নারাইন অফ-স্পিন। বৃহস্পতিবার আইসিসি জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অফ-স্পিন করতে পারবেন না সুনীল নারাইন।
এর আগে, বুধবার নারাইনের অফ-স্পিন নিষিদ্ধ ঘোষণা দেয় বিসিসিআই। আইপিএল এইট ও বিসিসিআই অনুমোদিত কোনও টুর্নামেন্টে ক্যারিবিয়ান অফ-স্পিনার অফ-স্পিন ডেলিভারি করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল বোর্ড।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টের পর আইপিএল এইটেও নারাইনের অফ-স্পিন ডেলিভারি সন্দেহজনক ধরা পড়ে। ফলে আইপিএলের মাঝপথেই খেলা নিয়ে সংশয় দেখা দেয় কলকাতার এই অফ-স্পিনারের।
২২ এপ্রিল বিশাখাপত্তমে সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বেশি কয়েকটি ডেলিভিরি নিয়ে রিপোর্ট জমা দেন আম্পায়াররা।
তারই ভিত্তিতে বুধবার এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। বৃহস্পতিবার সেই পথেই হাঁটলো আইসিসি।
এআরএস/পিআর