নারাইনের অফস্পিন বন্ধ হাস্যকর সিদ্ধান্ত : রবার্টস


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০১ মে ২০১৫

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ও বিসিসিআই পরিচালিত কোনও ম্যাচে আর অফস্পিন করতে পারবেন না সুনীল নারাইন। ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না অ্যান্ডি রবার্টস।

ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন বোলার চটেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। তিনি বলেন, ‘বিভিন্ন রকমের বল করলেও, আদতে নারাইন একজন অফস্পিনার। ও যদি অফস্পিনই না করতে পারে, তাহলে তো বলই করতে পারবে না। আমি আইপিএল দেখি না। এক জায়গায় খবরটা দেখলাম।একজন অফ স্পিনারকে অফস্পিন করতে না দেওয়াটা হাস্যকর সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, ’ শুধু নারাইনের ওপর নির্বাসনের খাঁড়া ঝোলায় বেশি বিরক্ত রবার্টস৷ তাঁর সাফ কথা, ‘নারাইন একা নয়, ভারতের অনেক অফ স্পিনারেরই বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা রয়েছে। বিসিসি আই কেন তাদের দেখছে না? সবার দিকেই একভাবে নজর দেওয়া উচিত।শুধু নারাইনকে কেন বাছা হল?’

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।