মুশফিককে ছাড়িয়ে তামিম


প্রকাশিত: ০৮:২৯ এএম, ০২ মে ২০১৫

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিজের ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি করার সাথে সাথে নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল তামিম ইকবাল। শনিবার পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের পঞ্চম দিনে মুশফিকের ২০০ রানকে টপকে ২০৬ রান করেন। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড।

নিজের ১৮২ থেকে ইয়াসির শাহ’কে টানা দুই ছক্কায় ১৯৪। পরের বলে সিঙ্গেলে ১৯৫ রান। খুলনার গ্যালারি তখন তখন তামিম,তামিম স্লোগানে মুখর। ভরা গ্যালারি স্বাক্ষী হয়ে থাকল টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটির। জুনায়েদ খানকে পরের ওভারে আরেকটি ছক্কা হাঁকিয়ে এলো আরাধ্য ডাবল সেঞ্চুরি। আর বৃষ্টি উভয়ের সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত জয়ী তামিম। জয়ী বাংলাদেশ।

এরআগে চোখ রাঙানিকে উপেক্ষা করে ক্যারিয়ারের প্রথম ও বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ডাবল সেঞ্চুরির পথে হেঁটেছেন তামিম। তিনিই এখন টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক। ১২৩ বলে সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি আসে ২৬৪ বলে। আর তার সুত্রে বাংলাদেশের রানের ফোয়ারা ছুটছেই। এর আগে একমাত্র ডাবল সেঞ্চুরিটি ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকুর রহিমের।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।