তামিমকে রাসেল আরনল্ডের অভিনন্দন
বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের ধারাবাহিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাসেল আরনল্ড। এছাড়াও টাইগারদের খেলায় মুগ্ধ লঙ্কান সাবেক এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
শনিবার এক টুইটে তিনি লেখেন, ‘তামিমের ধারাবাহিকতা… ভালো জবাব বিসিবি টাইগার্স, ওয়েলডান।’
খুলনা টেস্টে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতক করেন তামিম। এছাড়াও বাংলাদেশকে টেস্টে ফেরানো তামিমের ২০৬ রানের ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মুশফিকের ২০০ রানের ইনিংসটিই ছিল টাইগারদের সেরা রেকর্ড।
এছাড়াও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তামিম ইকবালকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। সৌরভ লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট ভালো করছে দেখে আমি খুশি। সবার জন্য গর্বিত।’
এআরএস/পিআর