কোচ হিসেবে সৌরভ বা শচীনকে চান রায়না
ভারতীয় না বিদেশি কোচ, মেন ইন ব্লু-র ভবিষ্যত কার হাতে? কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান আলোচনার বিষয়। এবার এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়না বললেন কোচ হিসেবে তিনি শচীন বা সৌরভকে চান।
এ সম্পর্কে রায়না বলেন, দুজনেই বিশ্বসেরা ব্যাটসম্যান। সাথে তুখোড় অধিনায়ক। সৌরভ বা শচীনের হাতে যদি কোচিংয়ের দায়িত্ব থাকে, তাহলে উন্নতি হবে টিম ইন্ডিয়ার।
বৃহস্পতিবারের ইডেন ম্যাচ প্রসঙ্গে চেন্নাইয়ের বাহাতির বক্তব্য, নিজেদের মাঠে জয়ের পর মনে হচ্ছিল ইডেনের অ্যাওয়ে ম্যাচেও হারাবেন নাইটদের৷ কিন্তু সেটা হতে দিলেন না রাসেলরা। তবে, উথাপ্পা, রাসেলদের কৃতিত্ব দিলেও এগিয়ে রাখলেন ব্র্যাড হগকে।
অষ্টম আইপিএল কার? সেই উত্তরটা অবশ্য দিলেন না।
গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবারও ফর্মের তুঙ্গে। বর্তমান পরিস্থিতিতে প্লে-অফের দরজা সবার সামনেই খোলা, বলছেন সুরেশ রায়না।
এমআর/আরআই