বাকবিতণ্ডায় সাকিব-রিয়াজ (ভিডিও)


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০২ মে ২০১৫

ওয়ানডেতে সিরিজে বাংলাওয়াশ, একমাত্র টি-টোয়েন্টিতেও লজ্জাজনক পরাজয়। পাকিস্তানের ক্রিকেটারদের মন মানসিকতা ভালো না থাকারই কথা। এরমধ্যে আবার প্রথম টেস্টে পাকি বোলারদের রীতিমত শাসন।

খুলনা টেস্টে পঞ্চমদিনে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে জুনায়েদ খানের বলে চার মারেন সৌম্য সরকার। ক্রিজের অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানের দিকে হঠাৎ করে ধেয়ে আসেন পাকিস্তান পেস বোলার ওয়াহাব রিয়াজ। এসেই সাকিব আল হাসানের সঙ্গে গায়ে পড়ে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে থাকেন তিনি।

সাকিবও ছেড়ে দেবার পাত্র নন। বিশ্বসেরা এই অলরাউন্ডারও হাত উঁচিয়ে রিয়াজকে সাবধান করে দেন। কিছুক্ষণের জন্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানি অধিনায়ক মিসবাহ আম্পায়ার র‌্যানমোরে মার্টিনেজ এ ব্যাপারে কথা বললে পরিস্থিতি শান্ত হয়ে আসে।


আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।