ফিফা থেকে ইসরাইলকে বহিষ্কারের দাবি


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ০৩ মে ২০১৫

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ফিফা’ থেকে ইসরাইলকে বহিষ্কারের দবি জানিয়েছে ফিলিস্তিন। এলক্ষ্যে ফিফার কাছে আনুষ্ঠানিক ভাবে জানানোর উদ্দেগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি।

প্যালেস্টাইন ফুটবল সংস্থা বা পিএফএ’র সভাপতি জিব্রাইল রাজোব জানান, ফিলিস্তিনি ক্রীড়াবিদদের প্রতি তেলআবিবের নির্যাতন-নিপীড়নের জন্য এ প্রস্তাব তোলা হবে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি এবং ইউনিয়ন অব আরব ফুটবল অ্যাসোশিয়েশন বা ইউএএফএ’র মধ্যে সমঝোতাপত্র সই করার অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর এ কথা বলেন রাজোব।

অবশ্য, ফিলিস্তিনি ক্রীড়াবিদদের প্রতি আচরণ সংশোধন করবে বলে তেল আবিব প্রতিশ্রুতি দিয়েছিল। আর এ পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত ফিফা কংগ্রেস থেকে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব প্রত্যাহার করে পিএফএ। কিন্তু চলতি মাসের ২৯ তারিখে জুরিখে ফিফা কংগ্রেসে একই প্রস্তাব আবার তোলা হবে বলে উল্লেখ করেন রাজোব।  তিনি বলেন, ইসরাইলের আচরণে কোনো পরিবর্তন হয় নি এবং ফিলিস্তিন ফুটবল ক্রীড়াবিদদের ওপর তেল আবিবের নির্যাতন-নিপীড়ন কমে নি। তাই ইসরাইলকে আর ছাড় দেয়া হবে না।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।