খুলনা ছাড়ল বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে খুলনা টেস্ট শেষ করে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার জন্য খুলনা ছেড়েছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। আজ রোববার সকালে দুই দলই ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন।
রোববার সকাল সাড়ে ৮ টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নগরীর সিটিইন হোটেল থেকে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন তারা। পরে সেখান থেকে তারা বিমান যোগে ঢাকায় আসে।
খুলনা টেষ্ট স্বাগতিক বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির হলেও সফরকারীদের ফিরতে হয়েছে খালি হাতে। অনেক প্রাপ্তির এই খুলনা টেস্ট ড্র হলেও তা টাইগারদের জন্য ছিল জয়েরই সমতুল্য। এক সময় খুবই কঠিন মনে হলেও তাইজুল ইসলাম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসানদের দৃঢ়তায় প্রথম টেস্টটি ড্র হয়েছে। ফলে ওয়ানডে, টি-টোয়েন্টির পর প্রথম টেস্টেও জয়হীন সফরকারী পাকিস্তান খুলনা থেকে খালি হাতেই ফিরছেন।
এমআর/পিআর