মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল
সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজের প্রস্তুত করতে চার জাতি একটি টুর্নামেন্ট খেলতে মালদ্বীপ যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২০ থেকে ৩০ নভেম্বর মালদ্বীপে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের নাম `প্রেসিডেন্ট অব মালদ্বীপ ইন্টারন্যাশনাল সকার`।
ডিসেম্বরে ভারতের কেরালায় সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে প্রস্তুতির মোক্ষম সুযোগটা লুফেও নিয়েছে বাফুফে। বাংলাদেশ, মালদ্বীপ ও সিঙ্গাপুরের অংশ নেয়া নিশ্চিত এ টুর্নামেন্টে। চতুর্থ দলটি হতে পারে পাকিস্তান। খেলা হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলেবে ফাইনাল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনর (বাফুফের) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, সাফের আগে এমন একটি টুর্নামেন্টে নিলে তা হবে ইতিবাচক। বাংলাদেশ গ্রুপ পর্বেই তিনটি ম্যাচ পাচ্ছে। আর ফাইনালে উঠলে চারটি ম্যাচ পাচ্ছে।
এদিকে পাকিস্তান ফুটবল দল ঢাকায় এসে একটি সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে। তবে বাফুফে এখনও সিরিজটি নিশ্চিত করেনি। এ সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, এ বছর আমাদের অনেক খেলা আছে। তাই একটি সিরিজের জন্য সময় বের করা কঠিন। তবুও আমরা পাকিস্তানের প্রস্তাব বিবেচনায় রেখেছি।
এমআর/পিআর