সিরিআ চ্যাম্পিয়ন জুভেন্টাস
শিরোপা থেকে ১ পয়েন্ট দূরে ছিল জুভেন্টাস। ড্র পেলেই চলতো। কিন্তু সেটা কি আর চ্যাম্পিয়নদের মানায়! শেষ পর্যন্ত সাম্পদোরিয়াকে ১-০ গোলের জয় দিয়ে চার ম্যাচ হাতে রেখে টানা চতুর্থ বারের মত ইতালিয়ান লিগ সিরিআ চ্যাম্পিয়ন হল জুভেন্টাস।
সাম্পদোরিয়া শুরুটা ভালো করেছিল ৷ তারপর অবশ্য আস্তে আস্তে ম্যাচের নিয়ন্ত্রন নিয়েছে জুভেন্টাস। আক্রমনের ধারাবাহিকতায় ৩২ মিনিটে চমৎকার গোল করে দলকে এগিয়ে দেন ভিদাল ৷ শেষ পর্যন্ত ভিদালের গোলটিই হয়ে থাকে জয়সূচক।
৩৪ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ৭৯ পয়েন্ট। তাদের পেছনে থাকা ল্যাজিও‘র পয়েন্ট ৩৩ ম্যাচে ৬২।
এমআর/পিআর