আইসিসি পাকিস্তান ক্রিকেট ধ্বংস করতে চায় : মিয়াদাদ
ছয় বছর পাকিস্তানের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। কারণটা আর কিছুই নয়, নিরাপত্তা। শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর গুলির ঘটনা পাকিস্তানকে একরকম একঘরে করে দিয়েছিল নিজেদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে।
তবে সব কিছুর অবসান ঘটিয়ে দীর্ঘ ৬ বছর পর পাকিস্তান সফরে আসছে জিম্বাবুয়ে। তবে এ সফরে আইসিসি তার কর্মকর্তারা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। এ সম্পর্কে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করতে চায়।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, একজন ক্রিকেটারই পারে তার দেশের ক্রিকেটকে রক্ষা করতে পারে। পাকিস্তানের ক্রিকেট ধ্বংসের পিছনে আরও একটি বড় কারণ হল দেশের অভ্যন্তরীণ রাজনীতি। অন্য সব কিছুর তুলনায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পাকিস্তান ক্রিকেট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমআর/আরআই