ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি : আরসিবির সংগ্রহ ২৩৫
আইপিএল এ নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্সের সেঞ্চুরি আর কোহলির হাফ সেঞ্চুরির উপর ভর করে ২৩৫ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(আরসিবি)। কোহলি ৮২ আর ডি ভিলিয়ার্স ১৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই গেইলের উইকেট হারায় আরসিবি। আউট হওয়ার আগে ১২ বলে ১৩ রান করে ক্যারিবীয় এই ব্যাটসম্যান। এরপর শুরু হয় ডি ভিলিয়ার্স ঝড়। মাত্র ৪৭ বলে ১৫ টি চার আর ৩ টি ছয়ে তুলে নেন সেঞ্চুরি। ডি ভিলিয়ার্সকে ভালো সমর্থন দেয় অধিনায়ক কোহলি। ৬ টি চার আর ৪ টি ছয়ে ৮২ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।
আরসিবি একাদশ : বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মিচেল স্টার্ক, নিক ম্যাডিনসন, হর্শল প্যাটেল, ক্রিস গেইল, মনদীপ সিং, দীনেশ কার্তিক, ডেভিড ওয়েইসে, সরফরাজ খান, জুভেন্দ্র চাহাল।
মুম্বাই একাদশ : রোহিত শর্মা, হরভজন সিং, লাসিথ মালিঙ্গা, কিয়েরন পোলার্ড, আম্বাতি রাইডু, জাস্প্রিত সুচিত, লিন্ডে সিমন্স, জাগদিশ সুজিত, মিচেল ম্যাক্লেহান, পার্থিব প্যাটেল, হারদিক পাণ্ডা।
এমআর/আরআই