৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলো বাফুফে
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে সিঙ্গাপুর ও আফগানিস্তান জাতীয় ফুটবল দল। এ উপলক্ষে অনুশীলন ক্যাম্পের জন্য ৩২ সদস্যের প্রথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
নির্বাচিত খেলোয়াড়দের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের জন্য আগামী ১৭মে দুপুর ১২টায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামাদিসহ মতিঝিলস্থ বাফুফে ভবনে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তালিকার যেসব খেলোয়াড়ের চলমান লিগ শেষ, তারা রিপোর্ট করে ক্যাম্পেই অবস্থান করবেন। আর যাদের খেলা চলছে, তারা নির্ধারিত ম্যাচে অংশ নিয়ে ক্যাম্পে যোগ দেবেন। এভাবে সপ্তাহ খানেক বাফুফেতে অবস্থান করে ক্যাম্পে অংশ নেবেন তারা। পরে সাভারস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্প স্থানান্তর করা হতে পারে বলে বাফুফে সূত্রে জানা গেছে।এ ছাড়াও অনুশীলন ভেন্যু হিসেবে সিলেট, দিনাজপুর ও খুলনার কথাও ভাবা হচ্ছে।
সিঙ্গাপুর জাতীয় ফুটবল দলের সাথে আগামী ৩০ মে এবং আফগানিস্তান জাতীয় ফুটবল দলের সাথে আগামী ২ জুন দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
৩২ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক : রাসেল মাহমুদ, শহিদুল আলম, মাজহারুল ইসলাম, মো: নাঈম ও আশরাফুল ইসলাম রানা
ডিফেন্ডার : রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মো: লিঙ্কন, রেজাউল করিম ও কেষ্ট কুমার বোস।
মিডফিল্ডার : হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম, রিয়াসাত খাতন ও ইমন মাহমুদ।
ফরোয়ার্ড : তকিলস আহমেদ, মো: ওয়াহেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আবুল বাতেন মজুমদার কমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজিব, রুবেল মিয়া, এনামুল হক ও তৌহিদুল আলম সবুজ।
এসকেডি/আরআই