দলে ডাক পেলেন কাকা-তেভেজ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৩ মে ২০১৫

দুই জনই ছিলেন বিশ্বকাপে উপেক্ষিত। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল ম্যানেজমেন্টকে। ব্রাজিল বিশ্বকাপে দেশটির তারকা খেলোয়ার কাকা খেলছেন এমন কথা শুনার পর ভক্তরা অনেকটাই শক পেয়েছিলেন। আবার আর্জেন্টিনা দলে তেভেজ থাকবে না এটাই বা ক’জন ভেবেছিলেন।

যাক এবার সেই বিশ্বকাপ নাটকের পর নিজ নিজ দলে আবার ডাক পেয়েছেন বর্তমান বিশ্বে অন্যতম তারকা খেলোয়ার কাকা ও তেভেজ। আপাতত আর্জেন্টিনা দলে হালকা চমক এটাই। তবে ডাকা হয়নি চলতি মৌসুমে সিরি’এ লিগে সর্বোচ্চ ১৮ গোল করা ইন্টারমিলান তারকা মওরো ইকার্ডিককে। এবারের ‘কোপা আমেরিকা’ খেলার জন্য আর্জেন্টিনা ৩০ সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করেছে সেখানে তেভেজের নাম রয়েছে সেরা দশের মধ্যেই।

অপরদিকে, বিশ্বকাপে উপেক্ষিত কাকা এবার ব্রাজিল দলেও সেরা দশের তালিকায় রয়েছে কাকার নাম। ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে না খেলতে পারলেও দুঙ্গা কোচ হওয়ার পর ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন কাকা। তবে কাকার সাথে ডাক পেয়েছেন ব্রাজিলের আরেক উদীয়মান তারকা ফেলিপ্পে এন্ডারসন।

উল্লেখ্য, ১১ জুন থেকে বারোটি দল নিয়ে শুরু হচ্ছে এবারের লাতিন আমেরিকার বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট ‘কোপা আমেরিকা’। চলবে ৪ জুলাই পর্যন্ত। আর্জেন্টিনা `বি` গ্রুপ থেকে কোপা আমেরিকা টুর্নামেন্ট খেলবে। এই গ্রুপের অন্য তিনটি দল প্যারাগুয়ে, উরুগুয়ে ও জ্যামাইকা। ১৯৯১ ও ১৯৯৩ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।  

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।