শচিন-পুত্রের প্রশংসায় ওয়াসিম আকরাম
শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের (১৫) প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অর্জুনকে খেলার বিভিন্ন টিপস দেন এই সাবেক লেফট আর্ম পেস তারকা।
ওয়াসিম বলেন, ‘অর্জুনের সঙ্গে দেখা হয়েছিল ইংল্যান্ডে, একটি প্রীতি ম্যাচে। সেটায় ও ব্রায়ান লারাকে আউট কর দিল!’
শচিনের ঠিক উল্টো হয়ে অর্জুন এরইমধ্যে বোলিংয়ে তার ঝোঁক আর নৈপুণ্য দেখিয়েছে। মুম্বাইয়ের এইজ গ্রুপ স্কোয়াডের সদস্য সে।
ওয়াসিম বুধবার ওয়াংখেড়েতে অর্জুনকে টিপস দেওয়া শেষে গণমাধ্যমকে বলেন, অর্জুন শিখতে ভীষণ উৎসুক। স্পঞ্জের মতো সে পরামর্শ শুষে নিতে পারে।
এসআরজে