সাকিবকে পেয়ে খুশি কেকেআর


প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৪ মে ২০১৫

মাত্র দুটি ম্যাচ খেলে তাকে ফিরে আসতে হয়েছিল। পাকিস্তান সিরিজ শেষে সাকিব আল হাসান আবার ফিরে গেছেন আইপিএলে। তাকে পেয়ে যারপরনাই খুশি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

সাকিবকে স্বাগত জানিয়ে শাহরুখ খানের দল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেইজে লিখেছে, ‘নাইটে আবারও স্বাগত সাকিব আল হাসান।’ সেই সঙ্গে সাকিবের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘আন্দাজ করুন তো কে ফিরেছেন?’

কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর এরআগে বলেছিলেন, সাকিবকে তারা ভীষণভাবে মিস করছেন। তাকে ফিরে পেতে তাদের ব্যাকুলতা দেখে স্পষ্ট, কেকেআরের জন্য সাকিব কতটা অপরিহার্য।

এই বাঁ-হাতি অলরাউন্ডারকে যেভাবে স্বাগত জানানো হয়েছে, তাতে বোঝাই যায় সাকিব কেকেআরের ঘরের ছেলে হয়ে উঠেছেন।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।