ভারত দলে ফিরছেন যুবরাজ-শেহবাগ!
আইপিএল শেষ হলেই ভারত ক্রিকেট দলের বাংলাদেশে সফর। আর এই সফরে কাদের পাঠানো হবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এ ক্ষেত্রে শেষবারের মত দেশের জার্সি গায়ে খেলতে দেখা যাতে পারে জাহির খান, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিংকে। বোর্ড চাইছে ২০১১ বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ এই চার সদস্যকে সম্মানের সাথে বিদায় জানাতে।
প্রথমে ঠিক ছিল ধোনি, কোহলিদের বিশ্রাম দিয়ে সুরেশ রায়নার নেতৃত্বে দল পাঠানো হবে। পরে স্পন্সরদের চাপে বোর্ড ঠিক করে দু একজনকে বিশ্রম দিয়ে পূর্ণশক্তির দলই পাঠানো হবে। সেক্ষেত্রে হয়তো বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হবে। অনেকেই আবার বলছেন, এই সফরে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হোক।
গতবছর বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। সামনের সপ্তাহে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল বাছাই হতে পারে। বিসিসিআই সূত্রে জানা ১৯ অথবা ২০ মে দল নির্বাচন হতে পারে। যদিও বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার ইচ্ছা ২৪ মে আইপিএল ফাইনালের পর দল বাছাই করা।
এমআর/আরআইপি