ঠাকুরগাঁওয়ে অনূর্ধ্ব-১৪ মহিলা টুর্নামেন্ট শুরু


প্রকাশিত: ০১:১১ পিএম, ১৮ মে ২০১৫

ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপি জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ঠাকুরগাঁও শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কতৃক আয়োজিত খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি জহিরুল হক সুমন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু প্রমুখ।

উদ্বোধনী খেলায় দিনাজপুর জেলা ৮-১ গোলে পঞ্চগড় জেলাকে পরাজিত করে। খেলায় তিস্তা অঞ্চলের ৬টি জেলা অংশগ্রহণ করছে।

রবিউল এহসান রিপন/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।