দ্বিতীয় স্ত্রীর গর্ভে প্রথম সন্তানের বাবা হচ্ছেন ম্যাকগ্রা
দ্বিতীয় স্ত্রীর ঘরে প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন পেস লিজেন্ড গ্লেন ম্যাকগ্রা। বিয়ের পাঁচ বছর পর তারা প্রথম সন্তান আশা করছেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ম্যাকগ্রা ও তার দ্বিতীয় স্ত্রী সারা ম্যাকগ্রা।
সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার একটি প্রকাশনাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি এবং তার ইন্টেরিয়র ডিজাইনার স্ত্রীর সংসারে নতুন অতিথি আসছে, যা নিয়ে তারা অনেক বেশি আনন্দিত। নিউজ ডট কম এইউ প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
৪৫ বছর বয়সী ম্যাকগ্রা আরো বলেন, তার সন্তানেরা সত্যিই আনন্দিত এবং একটি ছোট ভাই উপহার দেয়ার জন্য নিয়মিত তার কাছে বায়না করে আসছে। প্রয়াত স্ত্রী জেন ম্যাকগ্রার ঘরে তার টিনএজ দুটি বাচ্চা রয়েছে।
২০০৩ সালে জন্ম নিরোধ ভ্যাসেকটি পদ্ধতি গ্রহণ করায় ম্যাকগ্রা আর কখনো বাবা হতে পারবেন না বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু আইভিএফ পদ্ধতিতে তিনি আবারো পিতা হচ্ছেন এবং আগামী অক্টোবরে শিশুটির ভূমিষ্ঠ হওয়ার কথা রয়েছে।
আরএস/আরআই