বার্সেলোনা-জুভেন্টাস ম্যাচে তুরস্কের রেফারি


প্রকাশিত: ১১:৫৬ এএম, ১৯ মে ২০১৫

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালির ক্লাব জুভেন্টাস। আগামী ৬ জুন বার্লিনে অনুষ্ঠেয় ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্বে থাকছেন তুরস্কের কুনেইত কাকির।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বিষয়টি নিশ্চিত করেছে। ফাইনালে কাকির দুই সহকারী হিসেবে থাকবেন স্বদেশি বাহাটিন দুরান ও তারিক অনগুন। চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের রেফারি জোনাস এরিকসন।

এদিকে আগামী ২৭ মে ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া ও নিপ্রোর ম্যাচের রেফারির দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের মার্টিন অ্যাটকিনসন।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।