টেনিস তারকা বব হেউইটের কারাদণ্ড
ধর্ষণ ও যৌন হয়রানির দায়ে সাবেক টেনিস তারকা বব হেউইটকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ আফ্রিকার আদালত। ২০১৩ সালে ৩ জন মহিলাকে ধর্ষণ ও যৌন হয়রানির দায়ে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী তারকাকে এ শাস্তি দেয়া হয়।
১৯৬০ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে তিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। এছাড়া উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেনের মিশ্র দ্বৈত বিভাগে শিরোপা জেতেন তিনি। এরপর ১৯৭০ সালে আন্তর্জাতিক টেনিসের হল অব ফ্রেমেও তার জায়গা হয়। পরবর্তীতে ১৯৮০ দশকে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়ে ডেভিস কাপও ঘরে তুলেছিলেন তিনি।
এর আগে এই আদালতেই বিশ্বের আরেক বিখ্যাত ক্রীড়াবিদ অস্কার প্রিস্টোরিয়াসের বান্ধবী হত্যা মামলারও রায় ঘোষণা করা হয় এই আদালত থেকে।
এমআর/পিআর