ইংল্যান্ড সেরা জো রুট
ব্যাট হাতে অসাধারণ একটি বছর কাটানোর পুরস্কারস্বরূপ ২০১৪-১৫ মৌসুমে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জো রুট। ইংল্যান্ডের ক্রীড়া সাংবাদিকদের ভোটে এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন মিডলঅর্ডার এই ব্যাটসম্যান।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)রুটকে বর্ষসেরা খেলোয়াড় ঘোষণা করে। ক্রিকেট মিডিয়ার সদস্যদের ভোটে ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স, পেসার জেমস অ্যান্ডারসন ও অলরাউন্ডার মঈন আলিকে পেছনে ফেলে সেরা হয়েছেন ২৪ বছর বয়সী ডানহাতি রুট।
গত সপ্তাহে টেস্ট দলের সহ-অধিনায়ক নির্বাচিত হওয়া রুট গত বছর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকে ৯৫-এর কাছাকাছি গড়ে টেস্টে ১,১৩৫ রান করেছেন। এই সময়ে টেস্টে ২০০*, ১৫৪*, ১৪৯* ও ১৮২* রানের অপরাজিত চারটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। আর ওয়ানডেতেও ৩টি সেঞ্চুরি করেছেন তিনি।
এমআর/আরআইপি