চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তৃতীয় স্থানে ব্রাদার্স


প্রকাশিত: ০৩:২৭ পিএম, ২১ মে ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ব্রাদার্স ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হাইতিয়ান স্ট্রাইকার আগুস্তিন ওয়ালসনের জোড়া গোলে ২-০ ব্যবধানের জয় পায় ব্রাদার্স।

ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই, ফলে গোল শূন্য স্কোর নিয়ে বিরতিতে যায় ব্রাদার্স ও চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধে ঠিকই গোল আদায় করে নেয় ব্রাদার্স। ম্যাচের ৬৯ ও ৮৩ মিনিটে ফ্রি-কিক থেকে জোড়া গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন ওয়ালসন। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।

এ জয়ে ১০ খেলায় ২০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকলো ব্রাদার্স ইউনিয়ন। সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে চট্টগ্রাম আবাহনী।

এসকেডি/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।