বধির আন্তর্জাতিক দাবা শুরু


প্রকাশিত: ০৩:২৫ এএম, ২২ মে ২০১৫

প্রথম সার্ক আন্তর্জাতিক বধির দাবা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশের ওবায়দুল ইসলাম শাহিন, মো. আলী নেওয়াজ খান ও মোহাম্মদ আমিনুল ইসলাম, নেপালের সুরুজ কুমার শ্রেষ্ঠা ও শ্রীলংকার উপল সানাতা দিশানায়ক নিজ নিজ খেলায় জিতেছেন।

মহিলা বিভাগে বাংলাদেশের আলিফা আক্তার নূপুর ও সোনিয়া খাতুন নিজ নিজ খেলায় জেতেন। প্রথম রাউন্ডের খেলায় পুরুষ বিভাগে শাহিন পাকিস্তানের জাবেদ আসলামকে, নেওয়াজ জুয়েলকে, লিপন পাকিস্তানের সুলাইমানকে, সুরুজ ভারতের গুরপ্রিত সিংকে ও উপল নেপালের জাংবুকে হারান।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।