ফিফা নির্বাচন: সরে দাঁড়ালেন লুইস ফিগো
ফিফার সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক পর্তুগীজ ফুটবলার লুইস ফিগো। বৃহস্পতিবার এই ঘোষণা দেন সাবেক এই ফুটবলার।
বৃহস্পতিবার নেদারল্যান্ডস ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল ভ্যান প্রাগ ফিফা সভাপতির নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন লুইস ফিগো।
তিনি জানান, এমন কোন নির্বাচনে তিনি অংশ নেবেন না, যেটাকে সভাপতির নির্বাচন বলা হচ্ছে। এছাড়া, ২৯ মে হতে যাওয়া ফিফার সভাপতি নির্বাচন সুষ্ঠু হবে না বলেও দাবি করেন ফিগো। আর এজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফিগো সরে দাঁড়ানোতে সেপ ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকলেন আলি বিন আল-হুসেইন। ২০৯টি সদস্য দেশের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন ফিফার নতুন সভাপতি।
এআরএস/এমএস