প্রীতি ম্যাচে মাঠে নামছে চেলসি
থাইল্যান্ড অল স্টার্স-এর বিপক্ষে এই প্রীতি ম্যাচ খেলতে আজ শনিবার মাঠে নামছে সদ্যই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দল চেলসি। থাইল্যান্ডের রাজার ৮৮ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ।
এর আগে ২০১১ ও ২০১৩ সালে থাইল্যান্ড সফরে গিয়েছিলো ব্লুজরা। সদ্যই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী চেলসির জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপে, নিউ ইয়র্ক রেড বুলস, প্যারিস সেন্ট জার্মেই ও বার্সেলোনার বিপক্ষে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।
এদিকে, চেলসি বস হোসে মরিনহো জানান, আগামী মৌসুমের জন্যও বর্তমান ফুটবলারদের দলে ধরে রাখার পরিকল্পনা করছে চেলসি।
এমআর/এমএস