শেষ ষোলোতে ফেদেরার-শারাপোভা


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ৩০ মে ২০১৫

ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলো নিশ্চিত করেছেন সুইস তারকা রজার ফেদেরার, রাশিয়ান  গ্ল্যামার গার্ল মারিয়া শারাপোভা ও সার্বিয়ান তারকা আনা ইভানোভিচ। শুক্রবার পুরুষ এককের খেলায় বসনিয়ার দামির জামহুরকে ৬-৪, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন সুইস এই তারকা। টুর্নামেন্টে এখনো কোন সেট হারেননি ফেদেরার।

এদিন পুরুষ বিভাগে চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছেন জাপানের কোই নিশিকোরি। রাশিয়ার তৈমুরাজ গাবাশভিলিকে হারানোর পর পঞ্চম বাছাই নিশিকোরি জার্মানির বেঞ্জামিন বেকারের বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন।

অপরদিকে, মেয়েদের এককের খেলায় অস্ট্রেলিয়ান তারকা সামান্থা স্টোসুরকে ৬-৩, ৬-৪ সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। অপর এক ম্যাচে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিককে ৬-০, ৬-৩ সেটে হারিয়েছেন আনা ইভানোভিচ। সার্বিয়ান এই তারকাকে প্রেরনা যোগাতে দর্শক গ্যালারিতে সরব উপস্থিতি ছিলেন তার প্রেমিক জার্মান ফুটবল তারকা বাস্তেইন শোয়ান্সটাইগার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।