বাংলাদেশ-সিঙ্গাপুর প্রীতি ম্যাচ শুরু


প্রকাশিত: ১০:৩৬ এএম, ৩০ মে ২০১৫

বিশ্বকাপ প্রাক বাছাই এবং এশিয়ান কাপ ফুটবলের প্রথম দুটি ম্যাচের আগে নিজেদের অবস্থান পরখ করতে আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামেছে বাংলাদেশ ফুটবল দল। খেলা শুরুর ৪র্থ মিনিটেই অধিনায়ক মামুনুল ইসলামের ক্রস থেকে ডিফেন্ডার নাসির চৌধুরী এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে। চ্যানেল নাইন ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও সিঙ্গাপুর রয়েছে সহজ গ্রুপে। বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, জর্ডান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তান। ই-গ্রুপে সিঙ্গাপুরের প্রতিপক্ষ জাপান, সিরিয়া, আফগানিস্তান ও কম্বোডিয়া। বাছাইপর্বের শক্ত বাধা পেরোতে ভালো ফুটবল খেলতে হবে বাংলাদেশকে। সিঙ্গাপুরকেও নজরকাড়া পারফরম্যান্স দেখাতে হবে। দু’দল বাছাইপর্বে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আজ। সেই লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।